ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম আরও বাড়ল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে সরকার, যা সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

রোববার (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো।

সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।

এর আগে গত ৩০ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত মে মাসের জ্বালানির দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে। তখন বিজ্ঞপ্তিতে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১৩০ টাকা ঘোষণা করা হয়।

তারও আগে গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম আরও বাড়ল

আপডেট সময় ১১:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬