ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, চার মার্কিন সেনাসহ আহত ৭ রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির এআই ভিডিও সহজে শনাক্তে বড় পরিবর্তন আনছে ইউটিউব, আসছে স্বয়ংক্রিয় লেবেলিং ব্যবস্থা ঝুলন্ত চেয়ারে বসিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা বিএনপির কার্যালয়সহ ১৫ বাড়িতে আ.লীগ নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাট ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান করল ইরান বাধ্য হয়ে দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

ঝুলন্ত চেয়ারে বসিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বালাইরমা খাসিয়া পুঞ্জিতে নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী রীতিতে এমপিকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এলাকার উন্নয়ন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, উই আর নট বাঙালি, উই আর বাংলাদেশি। এই বাংলাদেশি শব্দটার ওপর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খাসিয়া, গারো, মনিপুরী, চাকমাসহ সব সম্প্রদায় মিলে আমরা বাংলাদেশি সকল সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে।

পুঞ্জির মন্ত্রী রিওয়েল খংলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খাসিয়া শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশু শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করে অতিথি ও দর্শকদের মুগ্ধ করেন।

এ সময় খাসিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ঐতিহ্যবাহী উপহার প্রদান করা হয়। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন সমস্যার সমাধানে তার সহযোগিতা কামনা করেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, চার মার্কিন সেনাসহ আহত ৭

ঝুলন্ত চেয়ারে বসিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা

আপডেট সময় ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬