ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ বিএনপির এমপির গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ: আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আসামিসহ আহত ১০

ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান করল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া খসড়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান করেছে ইরান। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, খসড়া সমঝোতা স্মারকে নতুন সংশোধনী প্রস্তাব দিয়েছে দেশটি।

সূত্রের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, আলোচনা অব্যাহত থাকায় তেহরান প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ খসড়াটি সংশোধন করতে চায়।

সূত্রটি জোর দিয়ে বলেছে, ট্রাম্পের প্রস্তাবিত সংশোধনীগুলো ইরান গ্রহণ করেছে এমনটা ধরে নেওয়া উচিত নয়।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন জানায়, যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তিকাঠামোর একটি সংশোধিত সংস্করণ ইরানের কাছে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন খসড়ায় আগের তুলনায় আরো কঠোর শর্ত রাখা হয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’

ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান করল ইরান

আপডেট সময় ০৪:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬