ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লীগ প্রশ্নে নিরাপত্তাহীনতায় বিএনপি-জামায়াত: মাহফুজ ঢাকঢোল পিটিয়ে জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬ ‘বনলতা এক্সপ্রেস শুধু ট্রেন নয়, মানুষের দুঃখ-সুখ বয়ে নেওয়া জীবন্ত এক পৃথিবী’— ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, ৭ জন আটক শপিংমল-মার্কেট বন্ধ নিয়ে আগের সিদ্ধান্তে ফিরল সরকার একসময় অন্যের বাড়িতে কাজ করা সেই নারী এখন মন্ত্রী তোফায়েল আহমেদের কাছে ‘বঙ্গবন্ধু’ উপাধি পান শেখ মুজিব খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না : মাসুদ মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে ফাতেমা (৭) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খানজাহান (রঃ) মাজারের দিঘিতে মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ শিশু ফাতেমা ও তার মা কয়েকদিন ধরে মাজার এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে সোমবার রাতে শিশুটি দিঘির ঘাটে গেলে হঠাৎ একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন ও দর্শনার্থীরা নৌকা নিয়ে দিঘিতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। রাত পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দিঘিতে শিশুটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা অব্যাহত রেখেছেন। তবে দিঘিতে কুমিরের উপস্থিতির কারণে উদ্ধার অভিযানে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লীগ প্রশ্নে নিরাপত্তাহীনতায় বিএনপি-জামায়াত: মাহফুজ

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

আপডেট সময় ১০:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬