ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর কারণ খুঁজে পেল তদন্ত কমিটি? কঠোর ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র, বাদ যাচ্ছে না বাংলাদেশও অবহেলিত বাবা-মা: সন্তানের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারে আইন? হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে রক্তাক্ত অর্ধশতাধিক সমর্থক বিবাহ বিচ্ছেদের হতাশায় আত্মহত্যা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার অভ্যুত্থান নিয়ে ফায়দা লোটার অপচেষ্টা চলছে: ইশরাক হোসেন গোল-উল্লাসের আড়ালে ২ লাখ কোটি টাকা ক্ষতির আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না, ছাড়াল ৬০০ পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ মূল্যবৃদ্ধি করলো বিইআরসি ঋতুপর্ণার দুর্দান্ত গোলে ম্যাচে ফিরল বাংলাদেশ

গোল-উল্লাসের আড়ালে ২ লাখ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। চার বছর পরপর আসা এই ফুটবল মহাযজ্ঞ ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন কোটি কোটি মানুষ। তবে এই উন্মাদনার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও।

মানবসম্পদ ও কর্মী ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠান ইউকেজির এক জরিপ বলছে, বিশ্বকাপ চলাকালে কর্মীদের উৎপাদনশীলতা কমে যাওয়ায় বিশ্বজুড়ে প্রায় ১৭০০ কোটি ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৮ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে।

জরিপ অনুযায়ী, ৩৭ শতাংশ কর্মী বিশ্বকাপের কারণে তাদের কাজের সময়সূচি পরিবর্তন করতে পারেন। আবার ২৭ শতাংশ কর্মী দেরিতে অফিসে আসা, আগেভাগে চলে যাওয়া কিংবা অনুপস্থিত থাকার পরিকল্পনা করছেন। এছাড়া ১৪ শতাংশ কর্মী অফিস চলাকালেই লুকিয়ে ম্যাচ বা হাইলাইটস দেখবেন বলে জানিয়েছেন।

শুধু কর্মীরাই নন, ব্যবস্থাপক বা ম্যানেজাররাও এই উন্মাদনার বাইরে নন। জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার জন্য ছুটি নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ৮ হাজার কর্মীর ওপর পরিচালিত এই জরিপে উঠে এসেছে এসব তথ্য।

উল্লেখ্য, এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এখন দেখার বিষয়, ফুটবলের এই উৎসব বিশ্বজুড়ে কতটা আনন্দ ছড়ায়, আর উৎপাদনশীলতায় কতটা প্রভাব ফেলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর কারণ খুঁজে পেল তদন্ত কমিটি?

গোল-উল্লাসের আড়ালে ২ লাখ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

আপডেট সময় ০৬:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬