ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

উড়ে এসে তরুণের প্যান্টে বসল মৌমাছির ঝাঁক, ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

কোন গাছের ডাল, বাড়ির কার্নিশ কিংবা পরিত্যক্ত স্থানে মৌমাছির চাক দেখা অস্বাভাবিক নয়। তবে কোনো মানুষের পোশাকের ওপর রানি মৌমাছি বসে যাওয়ার পর মুহূর্তেই হাজার হাজার মৌমাছির ভিড় জমার ঘটনা বেশ বিরল এবং চমকপ্রদ। সম্প্রতি এমনই এক ঘটনার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনায় এসেছেন এক তরুণ। প্রতিবেদন অনুযায়ী, গ্যারেজের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি রানি মৌমাছি উড়ে এসে তরুণের প্যান্টের পেছনের অংশে বসে। এর কিছুক্ষণের মধ্যেই অসংখ্য কর্মী মৌমাছি তাকে ঘিরে ধরে। অল্প সময়ের মধ্যেই তার পোশাকের ওই অংশে মৌমাছির বিশাল ঝাঁক জমে যায়।

পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তরুণ কোনো ধরনের নড়াচড়া না করার সিদ্ধান্ত নেন। কারণ সামান্য নড়াচড়াতেই মৌমাছিগুলো আক্রমণাত্মক হয়ে উঠতে পারত। ভয় ও অস্বস্তির মধ্যেও তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। এতে মৌমাছিগুলো শান্ত থাকে এবং তাকে একটি হুলও ফোটায়নি। পরে অন্য একজন ব্যক্তি সতর্কতার সঙ্গে রানি মৌমাছিটিকে একটি পাত্রে স্থানান্তর করেন। রানি মৌমাছি সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কর্মী মৌমাছির ঝাঁকও ছত্রভঙ্গ হয়ে যায়। দীর্ঘ সময়ের উত্তেজনাকর পরিস্থিতির পর স্বস্তি ফিরে পান ওই তরুণ।

ঘটনাটিমিডিসারাসুনামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। হাজারো নেটিজেন ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করেন এবং তরুণের ধৈর্যের প্রশংসা করেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, আপনার নিতম্বে রানি মৌমাছি বসার পর ৩০ মিনিট স্থির থাকার মানসিক দৃঢ়তা সত্যিই অসাধারণ। আরেকজন লেখেন, একটু নড়লেই সব শেষ হয়ে যেতে পারত। অস্বাভাবিক এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে মৌমাছির আচরণ ও রানি মৌমাছির প্রতি কর্মী মৌমাছিদের আনুগত্য সম্পর্কেও নতুন করে আগ্রহ তৈরি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে রক্তাক্ত অর্ধশতাধিক সমর্থক

উড়ে এসে তরুণের প্যান্টে বসল মৌমাছির ঝাঁক, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১২:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬