ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় যুগ্ম সচিব আনিসুরকে প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নারীর পচনধরা মরদেহ উদ্ধারের ঘটনায় মায়ের প্রতি অবহেলার দায়ে তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আনিসুর রহমানকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার (৩ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গণমাধ্যমকে বলেছেন, দেশে পিতা-মাতার ভরণপোষণ আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ওই কর্মকর্তার (যুগ্ম সচিব) বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

গত রোববার (৩১ মে) মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে নুরজাহান বেগম নামে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। ঘটনাস্থলে

ওই ঘটনায় মায়ের প্রতি অবহেলার অভিযোগে আজ দুপুরে আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস

মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় যুগ্ম সচিব আনিসুরকে প্রত্যাহার

আপডেট সময় ০৯:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬