ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা

বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এছাড়া বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অংশ হিসেবে তুরস্ক বাংলাদেশে একটি যৌথ মানববিহীন আকাশযান (ড্রোন) উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তিনি বলেন, “আজকের বৈঠকে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্য নিয়ে কাজ করছি এবং এটিকে আরও শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে নিতে চাই।”

হাকান ফিদান আরও বলেন, “আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে আরও বাড়াতে চাই। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটি বাড়ানো যায় তা নিয়েও আমরা আলোচনা করেছি।”

তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হাকান ফিদান বলেন, ‘‘আমি আশা করি, মানবতার অভিন্ন ঐতিহ্য রক্ষায় আমাদের সিদ্ধান্তের সূচক এই সমঝোতা আমাদের দেশগুলোর জন্য উপকারী হবে। বাংলাদেশ একটি ব্যতিক্রমী দেশ, যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্লাটফর্মে ব্যাপক সহযোগিতা নেটওয়ার্ক রয়েছে, গ্লোবাল সাউথের একটি শক্তিশালী কণ্ঠস্বর এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার জন্য কৌশলগত গুরুত্বের একটি দেশ। আজকের বৈঠকে আমরা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আমাদের অভিন্ন অবস্থান ও সহযোগিতাকে আরও জোরদার করার বিষয়ে সহমত হয়েছি।’’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা

বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক

আপডেট সময় ১১:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬