ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি ধনকুবের রবিন খুদা  এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার

মিছিল থেকে পালানোর সময় ১৩ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় মিছিল শেষে পালানোর চেষ্টাকালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, ১৩টি ইটের টুকরা ও চারটি সাদা কাপড়ের টুকরা উদ্ধার করা হয়। শনিবার (৬ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতাল ভবনের দক্ষিণ পাশে জড়ো হন। পরে তারা মাথায় সাদা কাপড় বেঁধে দুটি যাত্রীবাহী বাসযোগে এসে মিছিল শুরু করেন। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন অলিগলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

তবে ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী এবং নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

তথ্যটি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি ধনকুবের রবিন খুদা

মিছিল থেকে পালানোর সময় ১৩ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬