ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাদ্রাসা শিক্ষক ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর এলাকার আব্দুল হাদিসের ছেলে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ডহরগাঁও এলাকার মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর বসবাস করতেন। সেখানেই ইসানুর শিশু কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়াতেন। সোমবার দুপুরে শিশুটি তার সহপাঠিদের সাথে নিয়ে ইসানুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এসময় ওযু শেখানোর নাম করে ইসানুর ওই শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশুটির ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ইসানূরকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্য করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ডহরগাঁও এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা রজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬