ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কারামুক্তির এক মাস না পেরোতেই গু’লি’বি’দ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ ছিনতাইকারীর টানেই রিকশা থেকে ছিটকে পড়েন নারী, হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগের হামলা থেকে কেউ রেহাই পাচ্ছে না—চট্টগ্রামে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু রাকা, পাওয়া গেল বস্তাবন্দী মরদেহ ইরান নীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কৌশলগত বিপর্যয়: ট্রাম্প ‘সম্মান রক্ষার পথ’ খুঁজছেন—আন্দ্রেয়া দেসি বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও গভীর হবে: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্রাক হেলপার থেকে ফ্লেক্সিলোড ব্যবসায়ী—কোটিপতি নুরুল কবিরকে ঘিরে জুয়া ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আলোচনা হলো, ব্রিফিং নয়—নয়াদিল্লিতে নীরবতায় শেষ বিজিবি-বিএসএফ বৈঠক মসজিদ থেকে বেরিয়ে নিখোঁজ শিবিরের কেন্দ্রীয় নেতা

চোটের ধাক্কায় আর্জেন্টিনা, বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তের রদবদল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

Argentina pose for a team photo before the group F World Cup soccer match between Argentina and Iran at the Mineirao Stadium in Belo Horizonte, Brazil, Saturday, June 21, 2014. (AP Photo/Victor R. Caivano) ORG XMIT: WCTH116

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তাঁর পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ইংলিশ ক্লাব বোর্নমাউথের সেন্টার-ব্যাক মার্কোস সেনেসি। শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন সেনেসি। ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ফলে খুব অল্প সময়ের মধ্যেই নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে পড়তে হচ্ছে এই ডিফেন্ডারকে।

বোর্নমাউথের হয়ে গত চার মৌসুম ধরে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়ে আসছেন সেনেসি। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার পথেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তবে ভালো ফর্মে থাকলেও প্রাথমিক ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর। শেষ পর্যন্ত বালের্দির চোটই খুলে দিল বিশ্বকাপের দরজা।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথম জাতীয় দলে ডাক পান তিনি। ইতালির হয়ে খেলার সুযোগ থাকলেও জন্মভূমি আর্জেন্টিনাকেই বেছে নেন সেনেসি।

ফিফার নিয়ম অনুযায়ী, ইনজুরির কারণে বাদ পড়া বালের্দির জন্য বরাদ্দ ২ নম্বর জার্সিটিই পরবেন সেনেসি। তাঁর অন্তর্ভুক্তিতে নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের পাশাপাশি রক্ষণভাগে আরও একটি নির্ভরযোগ্য বিকল্প পেল লিওনেল স্কালোনির দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কারামুক্তির এক মাস না পেরোতেই গু’লি’বি’দ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ

চোটের ধাক্কায় আর্জেন্টিনা, বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তের রদবদল

আপডেট সময় ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬