ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৮৮ বছর প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল, এবার কী করবে?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রেকর্ড ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তার ওপর ব্রাজিলই একমাত্র দেশ, যারা বিশ্বকাপের ২৩টি আসরের সবগুলোতেই অংশ নিয়েছে। আরও একটি ইতিহাসও তাদের সঙ্গী। ৮৮ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত সেলেসাওরা!

১৯৩৪ বিশ্বকাপে শুরু থেকে নকআউট পদ্ধতিতে আয়োজিত সেই আসরে স্পেনের কাছে ৩-১ গোলে হারে ব্রাজিল। সেটিই ছিল টুর্নামেন্টে তাদের একমাত্র ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটিই ছিল তাদের সর্বশেষ পরাজয়। সেই হারের পর থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ যেন ব্রাজিলের জন্য দুর্গে পরিণত হয়েছে। গত ৮৮ বছরে তারা আর কখনও প্রথম ম্যাচে হারেনি।

১৯৭৪ বিশ্বকাপে যুগোস্লাভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। এরপর ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষেও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের আধিপত্য সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে মেক্সিকোর বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোকে তিনবার হারিয়েছে তারা, যা অন্য যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ। এই তিন ম্যাচে ব্রাজিলের সম্মিলিত গোল ব্যবধান ছিল ১১-০।

এরপরের ২২টি উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যান এমন একটি দলের চিত্র তুলে ধরে, যাদের আটকে রাখা কঠিন। ওই ম্যাচগুলোতে তারা মোট ৪৭টি গোল করেছে।

২০২৬ বিশ্বকাপেও মঞ্চ প্রস্তুত। এবার কি তারা পূর্বের সেই রেকর্ড অক্ষুণ্ন রাখতে পারবে? ভোর ৪টায় তাদের প্রতিপক্ষ মরক্কো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৮৮ বছর প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল, এবার কী করবে?

আপডেট সময় ১০:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬