ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর থেকে শায়েস্তাগঞ্জের অলিপুর গেট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এই যানজট সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের উভয় পাশে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টের শিকার হচ্ছেন।

ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থেকেও গাড়ি নড়াচড়া করছে না। গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে।

বিদেশগামী যাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আজ রাতে আমার ফ্লাইট। সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। মহাসড়কের এই যানজট আমাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকাগামী বাসের চালক আব্দুল মালেক বলেন, সকাল থেকে কয়েক কিলোমিটার পথ পার হতে কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। একদিকে সড়কের নির্মাণকাজ, অন্যদিকে শিল্পাঞ্চলের শ্রমিকবাহী গাড়ির চাপ- সব মিলিয়ে যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অলিপুর শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানার শ্রমিকবাহী যানবাহনের অতিরিক্ত চাপ এবং মহাসড়কে চলমান ছয় লেন প্রকল্পের নির্মাণকাজকে যানজটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, শিল্পাঞ্চলের শ্রমিক পরিবহনকারী যানবাহনের বাড়তি চাপ এবং রাস্তা প্রশস্তকরণ কাজের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা খবর পাওয়ার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে, আশা করছি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

আপডেট সময় ১১:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬