ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টনে গ্রেপ্তার এড়াতে অভিনব কৌশল নিয়েছিলেন গোলাম আজম (৪৫) নামে এক আসামি। পুলিশের কাছ থেকে আসরের নামাজ আদায়ের অনুমতি নিয়ে ইমামতি শুরু করেন তিনি। তবে দ্বিতীয় রাকাতের সিজদার সময় মুসল্লিদের রেখে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর অধীনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে সোমবার পুরানা পল্টনে তার প্রতিষ্ঠান ‘রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এ অভিযান চালায় পুলিশ।

এ সময় গোলাম আজম নামাজ আদায়ের অনুমতি চাইলে পুলিশ তা মঞ্জুর করে। কিন্তু নামাজের একপর্যায়ে তিনি সবার অগোচরে পালিয়ে যান। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার সকালে তার বাসভবনে অভিযান চালিয়ে পুনরায় গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।

পল্টন থানার ওসি মোস্তফা কামাল জানান, পালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার বিষয়গুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি

আপডেট সময় ০১:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬