ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ ১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট বিদ্যুৎ সংকট: ‘১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, এলেও ২০ মিনিটের বেশি থাকে না’ আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা ধারের টাকা ফেরত না দেওয়ায় আওয়ামী লীগ নেত্রীর ৬ মাসের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুরানো হলো পদ্মা সেতুতে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর আহত ১০

‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর থেকে ডিপজল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার তিন দিন পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) রাতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের বাসিন্দা ডিপজল আহমদসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে বিএসএফ সদস্যদের ধাওয়ার মুখে অন্যরা বাংলাদেশে ফিরে এলেও ডিপজল নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে দাবি ওঠে, বিএসএফের গুলিতে ডিপজল নিহত হয়েছেন। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিজিবি ও বিএসএফের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বিএসএফ জানিয়েছে সীমান্তের ওপারে কোনো গুলির ঘটনা বা ডিপজলের নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, “ডিপজলের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএসএফও বিষয়টি অনুসন্ধান করবে বলে জানিয়েছে।”

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নিখোঁজ যুবকের বিষয়ে সন্তোষজনক তথ্য না পাওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) বলেন, “বিজিবির সঙ্গে বৈঠকের পরও বিএসএফ কোনো তথ্য দেয়নি। স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করবেন।”

এর আগে, স্থানীয়দের ক্ষোভের জেরে ভারতের এক নাগরিককে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে নিয়ে আসার অভিযোগ ওঠে। পরে বুধবার (১৭ জুন) বিজিবির মাধ্যমে ওই ব্যক্তিকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “একজন বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার দাবি স্থানীয়দের কাছ থেকে শোনা গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।”

নিখোঁজ ডিপজল আহমদের সন্ধানে বিজিবি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ

‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

আপডেট সময় ০৩:৫৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬