ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে নরওয়ে। এ বিষয়ে জনমত যাচাইয়ের জন্য একটি গণপরামর্শ প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত আইনে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে ওই বসতিগুলোতে পণ্য রপ্তানি, সেখানে সম্পত্তি কেনা, বসতি নির্মাণ বা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সেবা প্রদান এবং সেখানে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণও নিষিদ্ধ করা হবে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে এবং এগুলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাই আমরা এসব অবৈধ বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে চাই।

নরওয়ে সরকার জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে গণপরামর্শ চলবে। এরপর প্রাপ্ত মতামত পর্যালোচনা করে প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে।

সূত্র : আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

আপডেট সময় ০২:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬