ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হুমকির অডিও ঘিরে উদ্বেগ, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত মাননীয় স্পিকার, এটা আগষ্টের শাহবাগ: মাহমুদা মিতু অযুর সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্রের মৃত্যু, আহত ১ শাহবাগ স্বৈরাচার হয়ে ওঠার নয়, জুলাইয়ের এপিসেন্টার : সারজিস আলম বিশ্বকাপ আবহে আর্জেন্টিনায় শোক, না ফেরার দেশে ফুটবলার লাউতারো যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা মেসিকে বিশ্বসেরা মানেন ইয়ামাল, তবে তাঁর আইডল নেইমার ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলো আরব আমিরাত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু

ইরান নয়, হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্র নেবে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল নেবে না। যদি সেখানে টোল আদায় করা হয়, সেটি নেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজে কোনো টোল নেওয়া হবে না। ৬০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে কোনো টোল থাকবে না যতক্ষণ না যুক্তরাষ্ট্র হরমুজে টোল আরোপ করবে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপর হরমুজকে ব্যবহার করে মার্কিনিদের ওপর চাপ তৈরি করে তেহরান। তারা বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক রুটটি বন্ধ করে দেয়। তবে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চুক্তি হয়। দুই দেশ ইতিমধ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এই স্মারকের চুক্তি অনুযায়ী ইরান ৬০দিন হরমুজ থেকে কোনো টোল আদায় করতে পারবে না।

দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় গতকাল আবারও হরমুজ বন্ধ করার ঘোষণা দেয় ইরানি সেনাবাহিনীর জয়েন্ট মিলিটারি কমান্ড। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে।

ইরানের গতকালের ঘোষণার পর আবারও বিশ্বব্যাপী জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা দেয়। সঙ্গে দুই দেশের চুক্তিতে পরীক্ষার মুখে ফেলে দেয়। সূত্র: আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হুমকির অডিও ঘিরে উদ্বেগ, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ইরান নয়, হরমুজে টোল নিলে যুক্তরাষ্ট্র নেবে: ট্রাম্প

আপডেট সময় ১১:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬