ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরা সাংবাদিক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও প্রাণঘাতী ইসরায়েলি ড্রোন হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক ভিডিও সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) গাজার কেন্দ্রস্থলে অবস্থিত আল-বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

আল জাজিরা এক বিবৃতিতে নিহত সাংবাদিকের নাম নিশ্চিত করেছে আহমেদ উইশাহ। তিনি প্রতিষ্ঠানটিতে ক্যামেরাম্যান হিসেবে কর্মরত ছিলেন। চ্যানেলটির এক প্রতিবেদকের বরাতে জানা যায়, ড্রোন হামলায় আহমেদ উইশাহ নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি সরাসরি আল-বুরেজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে নিহত সাংবাদিক আহমেদ উইশাহর ভাই মোহাম্মদ উইশাহও গাড়িতে ভ্রমণের সময় ইসরায়েলি গোলার আঘাতে নিহত হয়েছিলেন।

এদিকে, ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, আহমেদ উইশাহ হামাসের একজন সদস্য ছিলেন এবং তাকে লক্ষ্য করেই এই “নির্দিষ্ট” হামলা চালানো হয়েছে।

পরবর্তীতে শনিবার গভীর রাতে আইডিএফ আরও দাবি করে, তিনি আল জাজিরার ফটোসাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন এবং গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে স্নাইপার হামলার পরিকল্পনায় ভূমিকা রাখতেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৭০ জন সরাসরি দায়িত্ব পালনকালে প্রাণ হারান।

গাজায় চলমান সংঘাতের মধ্যে সাংবাদিকদের হতাহতের এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরা সাংবাদিক নিহত

আপডেট সময় ০২:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬