ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্কিন ঘাঁটিতে হামলার সময় ইরানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত: ৬ মাস ধরে কাতারে বন্দি ৩ ইরানি পাইলট চাঁদার ভাগ নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, নিহত ১ কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানার গেটে বাবার মৃত্যু ‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’-হঠাৎ বর্ষার ইসলামিক পোস্ট ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ ফ্যাসিস্ট হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না: আমান উল্লাহ আমান শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা

দেশের ১৪ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের অন্তত ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সারাদেশের ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে রাজশাহী, নীলফামারী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের ১৪ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ১০:১৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬