ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করে ফের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলারজবাবহিসেবে প্রথমে ইরানের উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতের এই অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, সামরিক অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের জেটিসংলগ্ন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর জবাবে ইরানের নৌবাহিনী মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। গত বৃহস্পতিবার (২৫ জুন) ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর নতুন করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ না নেয়ার আহ্বান জানায় দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলার জন্য ইরানকে দায়ী করে বলেন, এটি গত সপ্তাহের চুক্তির লঙ্ঘন। সেন্টকম এক বিবৃতিতে জানায়, ‘বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানি বাহিনীর অযৌক্তিক আগ্রাসন স্পষ্টভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।একই সঙ্গে তারা জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজে আগের দিনের হামলার পর এই অভিযান ছিলশক্তিশালী জবাব মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা সমন্বয় ও সহায়তা অব্যাহত রাখবে। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে মেনে চলছে। তিনি বলেন, ‘ইরান যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা তা মেনে চলেছি। এটি কীভাবে প্রয়োগ হচ্ছে, তা নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে তারা আলোচনার পথ বেছে নিতে পারে। কিন্তু সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, হামলার জবাবে তাদের নৌবাহিনীমধ্যপ্রাচ্যে অবস্থানরত সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতেহামলা চালিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও হামলা চালালে তার জবাব আরও ব্যাপক হবে।

আইআরজিসি আরও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। তাদের ভাষ্য, ‘কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন ফ্রন্টে উসকানি দিয়ে এই অঙ্গীকার ভঙ্গের চেষ্টা করেছে। প্রয়োজনীয় জবাব দেয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেয়া হবে। আগ্রাসন পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় ০৯:৫৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬