ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শতভাগ জয় দিয়ে শেষ করেছে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এবারের আসরের চমক কেপ ভার্দে।

তবে শেষ ষোলোয় নামার আগে আর্জেন্টিনার সামনে রয়েছে একটি অস্বস্তিকর পরিসংখ্যান। বিশ্বকাপের ইতিহাসে গ্রুপপর্বের সব ম্যাচ জিতে নকআউটে উঠলেও কখনো শিরোপা জিততে পারেনি আলবিসেলেস্তেরা।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্স, মেক্সিকো ও চিলিকে হারিয়ে গ্রুপপর্ব শেষ করেছিল আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালেও উঠেছিল তারা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হতে হয়।

১৯৯৮ বিশ্বকাপে জাপান, জ্যামাইকা ও ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে ওঠে আর্জেন্টিনা। শেষ ষোলোয় ইংল্যান্ডকে বিদায় করলেও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় তারা।

২০১০ বিশ্বকাপেও গ্রুপপর্বে নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও গ্রিসকে হারিয়ে শতভাগ জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল দিয়েগো ম্যারাডোনার দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে থেমে যায় তাদের অভিযান।

অন্যদিকে, ২০১৪ বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপপর্ব পার হলেও ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

এবারও গ্রুপপর্বে সব ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে স্কালোনির দল। এখন কেপ ভার্দেকে হারিয়ে পুরোনো সেই পরিসংখ্যান বদলে বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগোতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার

আপডেট সময় ০২:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬