ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন জুয়া-বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন প্রযুক্তি ব্যবসার আড়ালে স্মার্ট টেকনোলজির অর্থপাচারের অভিযোগ ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার প্রশাসনিক সীমানায় আসতে যাচ্ছে বড় পরিবর্তন। রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুরের অংশ ঢাকা জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বুধবার অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায়। প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হবে এই সভা।

মন্ত্রিপরিষদ বিভাগের নোটিশ অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাভুক্ত নারায়ণগঞ্জ ও গাজীপুরের অংশ ঢাকা জেলায় যুক্ত করে তিন জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাব সভায় আলোচনার জন্য উপস্থাপন করা হবে।

এছাড়া দেশের প্রশাসনিক কাঠামোয় আরও কয়েকটি পরিবর্তনের প্রস্তাবও রয়েছে নিকারের এজেন্ডায়।

এর মধ্যে রয়েছে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠন

পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠা, ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন, এবং কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও সভায় বিবেচনা করা হবে।

সব মিলিয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস, নতুন থানা ও উপজেলা গঠন এবং জেলা সীমানা পুনর্গঠনসংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত আসতে পারে নিকারের এই বৈঠকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন জুয়া-বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ

আপডেট সময় ০৬:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬