ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ছয় বছরের শিশু মুসলিমার গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল: হাসনাত জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩ বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: নেতানিয়াহুকে এরদোয়ান মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি

তেহরানে দফায় দফায় বিস্ফোরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৩৫৭৮ বার পড়া হয়েছে

এবার টানা ১২ দিনের সংঘাত শেষে গত মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয়। এর মাঝেই ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সাথে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়।

শনিবার (২৮ জুন) প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

এদিকে যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সেই সঙ্গে ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যেকোনো সময় হামলা চালাতে পারে।

এ ছাড়া দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ছয় বছরের শিশু মুসলিমার গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার

তেহরানে দফায় দফায় বিস্ফোরণ

আপডেট সময় ১২:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫