ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ এবার ছয় বছরের শিশু মুসলিমার গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল: হাসনাত জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩ বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: নেতানিয়াহুকে এরদোয়ান মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: নেতানিয়াহুকে এরদোয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে নয়, বরং আদালতে—যেখানে তাদের রক্তপাতের জন্য জবাবদিহি করতে হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান এ মন্তব্য করেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ইস্তাম্বুলে ২৯তম আন্তর্জাতিক বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলেন, যারা গণহত্যা চালাচ্ছে, তাদের বিচার ও ইতিহাসের কাছে জবাবদিহির আওতায় না আনা হলে একই ধরনের নৃশংসতা আবারো ঘটবে।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনগণ একা নয় এবং গাজায় ন্যায়বিচারের জন্য লড়াই করা মানুষদেরও তুরস্ক পরিত্যাগ করেনি। এরদোয়ানের ভাষায়, ফিলিস্তিনি জনগণ একা বা পরিত্যক্ত নয়। গাজায় আমাদের ভাই–বোনেরা ন্যায়বিচারের সন্ধানে একা নন।

আঞ্চলিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, তুরস্ককে কেন্দ্র করে পুরো অঞ্চল বর্তমানে সংকটের এক পূর্ণাঙ্গ ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: নেতানিয়াহুকে এরদোয়ান

আপডেট সময় ১১:১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬