ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেখি, বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম এক ভূমিকম্পেই  কেঁপে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম এবার ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সতর্কতামূলক সাইরেন ৭০ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ ৪৮০০ জনকে ওপারে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: মুখ্যমন্ত্রী শুভেন্দু ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধ্বংসলীলা, ধসে পড়েছে বহু ভবন কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই: ট্রাম্প  আ. লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত-পা কাঁপছে: রনি

হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ-আলোচনা…

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার মতে, সকলের মতের ভিত্তিতে গঠিত না হলে কোনও প্রস্তাবকে “জাতীয় ঐকমত্য” বলা চলে না।

শনিবার (২৮ জুন) এক আলোচনাসভায় তিনি বলেন, “সবাইকে যদি একটি প্রস্তাব মেনে নিতেই হয়, তাহলে ঐকমত্য হবে কীভাবে? ঐকমত্য মানে তো আলোচনা, মতবিনিময়, ভিন্নমত গ্রহণযোগ্যতা। চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত হতে পারে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন একটি সংস্কারপর্বের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সেই সংস্কার এত ধীরগতির ও বিতর্কিতভাবে এগোচ্ছে, যে আমি মাননীয় সংস্কৃতি উপদেষ্টাকে বলেছিলাম— এখন সময় এসেছে কবিতা লেখার:
‘হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য
আর কতকাল আলাপ-আলোচনা করিবে,
আর কত খানাপিনা খাইবে সংস্কার করার জন্য!’

তার বক্তব্যে সংস্কারের নামে সময়ক্ষেপণ ও প্রতীকী পদক্ষেপের সমালোচনা স্পষ্ট।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “যদি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঐকমত্য চান, তাহলে সব দল, সব শ্রেণি, সব মতের মানুষের কথা শুনতে হবে। না হলে তা হবে আরেকটি প্রস্তাবিত ‘চুক্তি’, ঐকমত্য নয়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেখি, বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম

হে সংস্কার, তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ-আলোচনা…

আপডেট সময় ০৯:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫