ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর বাউফলে পশ্চিম নুরাইনপুর সরকারী প্রাথমিক বিদ্যাল সংলগ্ন নির্মাণাধীন একটি আরসিসি গার্ডার সেতু উদ্বোধনের আগেই ধ্বসে পড়েছে, ফাটল দেখা দিয়েছে বিভিন্ন পয়েন্টে| সম্প্রতি ব্রিজটির এ্যাপ্রোচ সড়কের মাটি ভরাটের কাজ শুরু হলে বিভিন্ন অংশে ফাটল ও ধ্বসের সৃষ্টি হয়|

বাউফল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সূত্রে জানাগেছে, ২৩-২৪অর্থ বছরে মোট ১কোটি ১৬লাখ ৪৮হাজার ১শত ৭৯টাকা ব্যায়ে পশ্চিম নুরাইনপুর সারকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি আরসিসি গার্ডার ব্রিজের কাজ শুরু করে ‘মেসার্স রুকাইয়া ট্রেডার্স’ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান| ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধিনে নির্মাণাধীন ওই ব্রীজের কাজ ২৪ সালে শুরু হয়ে ২৫সালে শেষ হওয়ার কথা থাকলেও গত ৩বছরেও কাজ সম্পন্ন করতে পারেননি ঠিকাদার প্রতিষ্ঠান| দীর্ঘদিন ধরে ব্রিজটির কারণে নুরাইপুর বাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে স্থানীয়দের| ব্রিজটির মূল অংশের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে|

সম্প্রতি এ্যাপ্রোচ সড়কে মাটি ভরাটের কাজ শুরু করলে ব্রিজের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়| পশ্চিম তীরের একাংশ ধ্বসে একদিকে হেলে পড়েছে| ফাটল দেখা দিয়েছে উভয় তীরের নির্মাণে| নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে ওই ফাটল ও ধ্বস সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ| এছারাও ব্রিজের উপরের অংশে লোহার রড বেড়িয়ে রয়েছে যা মরিচা ধরে বিনষ্ট হয়ে আছে|
স্থানীয় বাসিন্দা মনির ব্যাপারী জানান, ব্রিজের সম্পূর্ণ ঢালাই পাথরের হওয়ার কথা থাকলেও নিম্ন মানের খোয়া দিয়ে রাতের আধারে অনেকদিন ঢালাইয়ের কাজ করা হয়েছে| যার ফলে বিভন্ন জায়গায় ফাটল ও ধ্বসের ঘটনা ঘটেছে|

সানু হাওলাদার নামের অপর এক ব্যক্তি বলেন, গত ৩/৪ বছর ধরে কাজটি এভাবে পড়ে আছে| পাশের একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে| শিক্ষার্থীরা ভেগান্তিতে রয়েছেন|
মেসার্স রুকাইয়া ট্রেডাস’র মালিক ঠিকাদার রফিক সিকদার বলেন, বিষয়টি আমি জানি| বেকু মেশিন দিয়ে রাত-দিন করে মাটি ফেলার কারণে একটু ঝামেলা হইছে তবে আমি ওটা ঠিক করে দেব| সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছি সে জন্য একটু এদিক সেদিক হয়েছে| কাজ ২৫সালে শেষ হওয়ার কথা এখনও কেন শেষ হয়নি জানতে চাইলে তিনি বলেন, আমার পারিবারিক একটু ঝামেলার কারণে আটকে গেছিলাম| দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে দেয়া হবে বলেও জানান তিনি|

বাউফল উপজেলা ত্রান ও দুর্যোগের তদারকি কর্মকর্তা পিআইও মো. রফিকুল ইসলাম বলেন, আমি অবহিত আছি ওখানের রির্টানিং ওয়াল ভেঙ্গে পড়েছে| ওটা ঠিক করে দেয়াসহ পুরো কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা নির্দেশ দেয়া হয়েছে ঠিকাদারকে|

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস

আপডেট সময় ০৬:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬