ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী সেন্ট মার্টিন–শাহপরীর দ্বীপে ভেসে এলো ৩ অর্ধগলিত মরদেহ ‘অবৈধ’ ইসরায়েলিদের তৈরি পণ্য নিষিদ্ধ করল আয়ারল্যান্ড আর্জেন্টিনা–মিশর বিতর্কে মুখ খুলল ফিফা ৬ মিনিট সময় পেলে তুমি কী করবে? জবাবে মামদানি বললেন, মিসরের ডাকাতির শিকার হওয়ার রিপ্লে দেখব শিল্পচর্চাকেই নিজের স্বপ্নপূরণের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি: সালমান মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট বিশ্বকাপে জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রকে তুলোধোনা করলেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে ‘ফিফানিক’ বিতর্ক, ফিফাকে ধুয়ে দিলেন তারকারা

চুক্তি করতে যোগাযোগ করেছে ইরান, ট্রাম্পের দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কিছুক্ষণ আগে যোগাযোগ করেছে এবং তারা খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায়।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।  খবর টাইমস অব ইসরাইলের

ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে অনেক আগ্রহী। তবে আমি জানি না, তারা আদৌ চুক্তির যোগ্য কি না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা চুক্তি মেনে চলবে কি না।এ সময় একজন সাংবাদিক জানতে চান, যদি ইরান সত্যিই চুক্তি করতে চায়, তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে? জবাবে ট্রাম্প বলেন, ‘তারা কিছুটা অগোছালো এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পালটা আঘাত করবে। তবে তিনি বলেন, পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বা দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গভাবে আলোচনা আবার শুরু হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এর আগে ট্রাম্প অভিযোগ করে বলেন, তেহরান বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে এবং এ নিয়ে তিনিমোটেও সন্তুষ্ট ননতার দাবি, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি দেশটিকে গত প্রায় পাঁচ দশক ধরেমধ্যপ্রাচ্যের দাদাগিরি করা রাষ্ট্রবলেও আখ্যা দেন। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না, ইরানের সঙ্গে এই চুক্তি টিকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল

চুক্তি করতে যোগাযোগ করেছে ইরান, ট্রাম্পের দাবি

আপডেট সময় ১২:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬