ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

এবার ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় শোক ও সংহতি জানিয়ে ইরান দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা। দলটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে যান। প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দলের মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

তারা সেখানে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সম্প্রতি ইসরায়েলের হামলায় ইরানি নাগরিকদের নিহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানান।

জামায়াত নেতারা বলেন, যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের ওপর সরাসরি আগ্রাসন চালিয়েছে। এ হামলায় ইরানের বহু সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তারা বলেন, বাংলাদেশের জনগণ, বিশেষ করে জামায়াতে ইসলামী, ইসরায়েলের এ আক্রমণের তীব্র প্রতিবাদ জানায় এবং ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাতের সময় ডা. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের ‘শহীদ’ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেন। একইসঙ্গে আহত ও নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাতে ইরানের রাষ্ট্রদূত জামায়াতের এই ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি দলের সদস্যরা আশাবাদ জানান, ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা

আপডেট সময় ০৪:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫