ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হঠাৎ কেন সপরিবারে ৩ দেশ সফরে জামায়াতের ৩৪ এমপি গাজী নজরুল মুক্তিযোদ্ধা, পালিয়ে যাওয়ার লোক নন: শুনানিতে আইনজীবী বোদায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ জ্বালানির মূল্যবৃদ্ধি সরকারের ব্যর্থতার সূচক: আখতার হোসেন ‘তেলের দাম বাড়াতে গণশুনানি ছাড়া রাতে গেজেট’, প্রশ্ন শিশির মনিরের শুনে শুনেই ৭১ বছরে পুরো কোরআন হিফজ করলেন মিশরের নারী ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব

বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

দিল্লিজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এতে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (২২ জুলাই) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, সুপ্রিম কোর্ট, খান মার্কেটসহ মোট ১৬টি স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

গত কয়েকদিন ধরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলন, সংসদ ঘেরাও কর্মসূচি এবং বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একই সময়ে কৃষকদের আন্দোলন এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতেও দিল্লির আশপাশে বিক্ষোভ চলছে।

প্রশাসনের ধারণা, বাইরের আন্দোলনকারীরা যাতে রাজধানীর কেন্দ্রীয় বিক্ষোভে যোগ দিতে না পারেন, সে কারণেই গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাজধানীর বিভিন্ন সরকারি ভবন, প্রশাসনিক এলাকা ও স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে।

ডিএমআরসি জানিয়েছে, মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ স্টেশনগুলোতে ট্রেন থামবে না। যাত্রীদের যাত্রার আগে সর্বশেষ পরিষেবা সংক্রান্ত তথ্য দেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসন বলছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে স্টেশনগুলো আবারও চালু করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হঠাৎ কেন সপরিবারে ৩ দেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

আপডেট সময় ০৫:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬