ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে: সারজিস আলম ‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ইন্টারনেট বন্ধ, রাতভর ধরপাকড়ের শঙ্কায় থমথমে দিল্লি আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর বাংলাদেশে কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: জোনায়েদ সাকি শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ইরানের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

এবার ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিয়ে টানা ১২দিন ইরানে হামলা করেছে মার্কিন সেনারা। বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানায় ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।

বুশেহরের উপ গভর্নর ফার্স নিউজকে বলেছেন, তাদের এখানে আজ দ্বিতীয়বারের মতো মিসাইল হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় ভোর ৪টার দিকে। বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়ে। আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপ গভর্নরের বরাতে এ তথ্য জানায়।

তারও আগে ইরাকইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিনিদের হামলায় দুজন নিহত হন। ওই ক্রসিংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরও সীমান্ত খোলা আছে। কারণ সেখানে ত্রাণ অভিযান চলছে। সীমান্ত ক্রসিংটিতে দুজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন।

চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল। কিন্তু এই চুক্তি এখন পুরোপুরি ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল

ইরানের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

আপডেট সময় ১০:১৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬