ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ৫ম জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আবারও মিসাইল হামলা ইসরায়েলে, প্রতিশোধের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১২৩০ বার পড়া হয়েছে

এবার মিসাইল হামলার জেরে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বেজে উঠলে, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করে সাধারণ ইসরায়েলিরা। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল।

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি। যা সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তারা। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

যার বেশিরভাগই প্রতিহতের দাবি আইডিএফের। জবাবে ইয়েমেনের ভূখণ্ডে বেশকয়েকবারই হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে, এ ঘটনায় ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি বলেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে, সেই হাত কেটে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে চালানো ১২ দিনের হামলার কথা উল্লেখ করে এক বিবৃতিতে এসব কথা বলেন কাটজ। এ সময়, ইসরায়েলের ওপর আক্রমণ অব্যাহত থাকলে, নৌ ও বিমান অবরোধের হুমকিও দেন এই ইসরায়েলি মন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

আবারও মিসাইল হামলা ইসরায়েলে, প্রতিশোধের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় ১১:৪৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫