ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

৭ তলা থেকে পড়ে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ভারতের লক্ষ্ণৌয়ের হাজরতগঞ্জ এলাকায় অবস্থিত দারুলশাফা নতুন বিধায়ক আবাসন কমপ্লেক্সের পেছনের একটি ভবনের ওপরের তলা থেকে পড়ে মারা গেছেন উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা নানক রাম ভুরজি। মঙ্গলবার (২৮ জুলাই) মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, নানক রাম ভুরজি উত্তর প্রদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বিধায়ক আবাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন যে, একজন ব্যক্তি আবাসন কমপ্লেক্সের পেছনে একটি ভবনের ৭ তলা থেকে পড়ে গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নানক রাম ভুরজি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন এবং তাকে প্রায়ই বিধায়ক আবাসন কমপ্লেক্সে ঘোরাফেরা করতে দেখা যেত।

পুলিশ জানিয়েছে, তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

৭ তলা থেকে পড়ে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৯:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬