ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিতে চান স্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তাজ উদ্দিন টিপুর দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। চিকিৎসকদের মতে, তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। আর সেই আশায় নিজের একটি কিডনি দান করতে প্রস্তুত হয়েছেন তার স্ত্রী তাজ নাহার। তবে চিকিৎসা ও অস্ত্রোপচারের বিপুল ব্যয় বহনের সামর্থ্য না থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে পরিবারটি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পাশে দাঁড়ান বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন তাজ উদ্দিন টিপু। নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি চিকিৎসকরা তাকে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষায় দেখা গেছে, স্ত্রী তাজ নাহারের কিডনি স্বামীর শরীরে প্রতিস্থাপনের জন্য উপযোগী। তাই স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিতে রাজি হয়েছেন তিনি। কিন্তু অপারেশন, চিকিৎসা এবং পরবর্তী পরিচর্যার ব্যয় বহনের মতো আর্থিক সক্ষমতা না থাকায় চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে না।

তাজ নাহার বলেন, “স্বামীকে বাঁচাতে আমি আমার একটি কিডনি দিতে প্রস্তুত। একজন স্ত্রী হিসেবে এটাকে আমি আমার দায়িত্ব মনে করি। কিন্তু অপারেশনের খরচ বহন করার সামর্থ্য আমাদের নেই। আমি চাই, আমার স্বামী সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এজন্য সমাজের সবার সহযোগিতা কামনা করছি।”

তাজ উদ্দিন টিপু বলেন, “দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছি। নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আমার স্ত্রী কিডনি দিতে রাজি হয়েছেন, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।”

ইউএনও মো. কায়েসুর রহমান বলেন, পরিবারটির সংকটের কথা জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, “একজন স্ত্রী স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিতে এগিয়ে এসেছেন, এটি অত্যন্ত মানবিক ও অনুপ্রেরণাদায়ক একটি দৃষ্টান্ত। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে পরিবারটির কিডনি প্রতিস্থাপনের পথ অনেকটাই সহজ হবে।”

তিনি আরও বলেন, মানবিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সামর্থ্যবান মানুষদের পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিতে চান স্ত্রী

আপডেট সময় ১০:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬