ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে।’ মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে! আজ হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। পাথর ছুড়ে মানুষ হত্যা, অভ্যন্তরীণ কোন্দলে তিন শতাধিক নিজ দলের কর্মী নিহত হওয়া এবং লাগামহীন চাঁদাবাজিতে জনজীবন বিষাক্ত হয়ে উঠেছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে এমন রাজনীতি আমরা চাই না।’

তিনি আরও বলেন, ‘সরকার এসব ঘটনার বিরুদ্ধে কী পদক্ষেপ নেন, সেটিই এখন দেখার বিষয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীরও বিভিন্ন বিষয় চিন্তা না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। অন্যথায় ক্ষমতার মসনদ বিষাদে পরিণত হতে পারে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি

আপডেট সময় ১১:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬