ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাস জুড়ে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চলমান কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আগামী ৩০ ও ৩১ জুলাই (বৃহস্পতি ও শুক্রবার) সিলেটের পাঁচটি উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে।

বুধবার সিলেট নগরীর জেলরোডস্থ একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন এনসিপির সিলেট জেলা আহবায়ক মো. জুনেদ আহমদ।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়। পরদিন ৩১ জুলাই কর্মসূচি অনুষ্ঠিত হবে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায়।

এছাড়া ৩০ জুলাই সকাল গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে শহীদ পরিবারের সাথে মতবিনিময়, এরপর পাঁচ মাইল এলাকায় আহ্বায়কের বাসায় মধ্যাহ্নভোজ-এর কথা রয়েছে।

জুনেদ আহমদ জানান, পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, স্থানীয় সমস্যা সম্পর্কে জানা এবং দলীয় বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আশা করছে দলটি।

জুলাই মাসজুড়ে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই উপজেলা পর্যায়ের এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মসূচি চলাকালে প্রশাসন সহযোগিতা কামনা করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা

আপডেট সময় ১১:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬