ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’ হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের মাম’লায় আত্মগোপনে থেকেও বেতন তুলেছেন মাদরাসা সুপার আইনের শাসন থাকলে অপ’রাধী’চক্র গড়ে উঠত না: রিজভী মালয়েশিয়ার শ্রমবাজারে সুসংবাদ, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসেনি বাবা-মা, নিজের বন্ডে নিজেই সই করলেন আহত আলিফ আদালতের নির্দেশে ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা টিফিনের রুটিতে ব্লেড নিয়ে তদন্ত, বরখাস্ত হলেন শিক্ষিকা চোখ হারানো আলিফকে দেখতে যাচ্ছেন এনসিপি নেতারা

চোখ হারানো আলিফকে দেখতে যাচ্ছেন এনসিপি নেতারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে চোখ হারানো কিশোর আলিফকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হাসপাতালে আলিফের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপির নেতারা। পরে বিকেল সাড়ে ৪টায় হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ।

উল্লেখ্য, এনসিপির দাবি, হবিগঞ্জে জুলাই পদযাত্রার সময় বিএনপির হামলায় গুরুতর আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারান কিশোর আলিফ। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

চোখ হারানো আলিফকে দেখতে যাচ্ছেন এনসিপি নেতারা

আপডেট সময় ০৩:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬