ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে ভাসতে থাকা ফুটবলই কেড়ে নিলো শিশু সিয়ামের প্রাণ একযোগে তা’মীরুল মিল্লাত মাদরাসার ৩০ শিক্ষার্থী বহিষ্কার হত্যাচেষ্টা মামলায় সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা ১২ বছর প্রবাসে কাটিয়ে ফিরলেন দেশে, অসুস্থ স্বামীকে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল প্যানেলে সাকিব, ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক পর্যটক। শনিবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার একটি প্যারাসেইলিং পয়েন্টে ঘটে এ দুর্ঘটনা।

নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে ঘুরতে এসেছিলেন কক্সবাজারে।

জানা গেছে, প্যারাসেইলিংয়ের সময় হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক। পরে সি স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসেইলিং কার্যক্রম চললেও নিরাপত্তাব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অতীতেও এমন দুর্ঘটনা ঘটলেও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থাও নেওয়া হয়নি।

এ ঘটনায় জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ বা প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

আপডেট সময় ০৫:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬