ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন ঘাঁটিতে হামলার সময় ইরানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত: ৬ মাস ধরে কাতারে বন্দি ৩ ইরানি পাইলট চাঁদার ভাগ নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, নিহত ১ কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানার গেটে বাবার মৃত্যু ‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’-হঠাৎ বর্ষার ইসলামিক পোস্ট ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ ফ্যাসিস্ট হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না: আমান উল্লাহ আমান শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর অদূর ভবিষ্যতেই অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সম্ভাব্য সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী কখন ভারত সফরে যাবেন, সেটি সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ও অগ্রাধিকারের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানোর সব ধরনের প্রস্তুতি ও আগ্রহ রয়েছে। তিনি বলেন, “আমরা বাংলাদেশ সরকারের প্রধানকে ভারতে স্বাগত জানাতে আন্তরিকভাবে অপেক্ষা করছি এবং আশা করছি, সফরটি খুব শিগগিরই বাস্তবায়িত হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার পুনরায় উল্লেখ করেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটিতে হামলার সময় ইরানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত: ৬ মাস ধরে কাতারে বন্দি ৩ ইরানি পাইলট

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা

আপডেট সময় ১০:১৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬