ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বিএনপি পরিচয়ে বাদ, জামায়াত পরিচয়ে নিয়োগ’ অভিযোগ রিজভীর এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াত ছাত্রদলের হামলার অভিযোগে এনে শিবিরের বিক্ষোভ এবার নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা, ‘ভয় নয়, প্রস্তুত সবাই’ সমকামী কর্মকাণ্ড নিয়ে ঢাবির শহীদুল্লাহ হলে শিবির-ছাত্রদল সংঘর্ষ, অভিযোগ পাল্টাপাল্টি বিএনপি জাতীয়তাবাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলীয় নয়, সর্বস্তরের আন্দোলন: চসিক মেয়র অশালীন ভাষাকে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক স্কুল ফিডিংয়ের গাড়ি কেড়ে নিলো হাসিখুশি আমির হামজার প্রাণ ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফে মিয়ানমারের ২ নাগরিক আটক

৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফে মিয়ানমারের ২ নাগরিক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

রবিবার (২ আগস্ট) বিকেলে কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫-এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদীপথে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন পাচারকারী বাংলাদেশে প্রবেশ করেছে। এর ভিত্তিতে র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, মৃত নাজির আহম্মেদের ছেলে ফজল করিমের মাছের ঘেরের দক্ষিণ পাশে ধানের ছড়া খালের কাঁচা সড়কে অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন।

এ সময় র‌্যাব সদস্যরা তাঁদের ধাওয়া করে সাঁতরে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের পিন্ডিসং জেলার সুলিয়া পাড়ার আব্দুল আলীর ছেলে করিম আলী (৩২) এবং মন্ডু ধলিয়া পাড়ার সৈয়দ হোসেনের ছেলে হাসান আরাফ (৪৪)।

পরে তাঁদের সঙ্গে থাকা দুটি বস্তায় তল্লাশি চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বিএনপি পরিচয়ে বাদ, জামায়াত পরিচয়ে নিয়োগ’ অভিযোগ রিজভীর

৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফে মিয়ানমারের ২ নাগরিক আটক

আপডেট সময় ১০:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬