ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমার নাম ব্যবহার করে অনিয়মের সুযোগ নেই: নুরুল হক নূর ‘বিএনপি পরিচয়ে বাদ, জামায়াত পরিচয়ে নিয়োগ’ অভিযোগ রিজভীর এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াত ছাত্রদলের হামলার অভিযোগে এনে শিবিরের বিক্ষোভ এবার নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা, ‘ভয় নয়, প্রস্তুত সবাই’ সমকামী কর্মকাণ্ড নিয়ে ঢাবির শহীদুল্লাহ হলে শিবির-ছাত্রদল সংঘর্ষ, অভিযোগ পাল্টাপাল্টি বিএনপি জাতীয়তাবাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলীয় নয়, সর্বস্তরের আন্দোলন: চসিক মেয়র অশালীন ভাষাকে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক স্কুল ফিডিংয়ের গাড়ি কেড়ে নিলো হাসিখুশি আমির হামজার প্রাণ

বিএনপি জাতীয়তাবাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি জাতীয়তাবাদের কথা বললেও তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। গত ৫০ বছরেও দলটি দেশের সব জনগোষ্ঠীকে একত্রিত করতে পারেনি। জনবিচ্ছিন্ন এই দলের কোনো জবাবদিহিতাও নেই। রবিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই একটি মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, “জুলাইয়ের যে বিভাজন বা সংকট তৈরি হয়েছে, তা মূলত যারা এখন ক্ষমতায় আছেন তাদের কর্মকাণ্ডের কারণেই সৃষ্টি হচ্ছে। ক্ষমতায় যাওয়ার পর তারাই নতুন করে বিভাজনের পরিস্থিতি তৈরি করেছেন।”

এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং জুলাই সনদ অনুযায়ী বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে সেসব বাস্তবায়ন করা হচ্ছে না। এ কারণে রাজনৈতিক বিভাজনের জন্য বর্তমান সরকার ও ক্ষমতাসীনরাই দায়ী।

তিনি আরও বলেন, আগামী দিনে দেশের প্রতিটি উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়ে দলটি অংশগ্রহণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার নাম ব্যবহার করে অনিয়মের সুযোগ নেই: নুরুল হক নূর

বিএনপি জাতীয়তাবাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ১১:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬