ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীর বিরুদ্ধে এবার ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা পারমানবিক বোমা বহনে সক্ষম রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু খুনিদের সাথে আপস করলে আবার রাজপথে ফয়সালা হবে: জাবের মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও পাকিস্তানের নিষেধাজ্ঞার মুখে এবার চীনের দ্বারস্থ ভারত মাগুরার এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা

ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাখার পেছনে এখন আর কোনো কূটনৈতিক স্বার্থ নেই, বরং ভারত তাকে আর রাখতে আগ্রহী নয়।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, সম্প্রতি শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে তিনি নির্ভরযোগ্য তথ্য বলে মনে করেন না। তার ভাষ্য, প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে সরকারকে একটি রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এমন প্রচারণা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান সরকারও ভারতকে বারবার অনুরোধ করেছে, শেখ হাসিনাকে যেন বাংলাদেশবিরোধী কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া না হয়। এ বিষয়ে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এনসিপির মুখপাত্রের দাবি, যদি ভারত থেকে শেখ হাসিনা রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পান, তাহলে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রচেষ্টা হিসেবে দেখা হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীর বিরুদ্ধে এবার ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের

ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৫:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬