ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক প্রেসিডেন্ট বাশার ও তার সহচরদের মৃত্যুদণ্ডে উৎসবের আমেজ সিরিয়ায় হাজী নজরুলকে নিয়ে ফেসবুকে সক্রিয় এমপি গাজী নজরুল প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক

টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারের সঠিক পদক্ষেপের কারণে চলতি বছর হজ্জ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিমানবন্দরে কোনো হাজী যেমন হয়রানির সম্মুখীন হননি, তেমনি সৌদি আরবে গিয়েও কেউ বিড়ম্বনার শিকার হয়নি। কেউ হারিয়ে যায়নি।

তিনি বলেন, এবার স্বল্পমূল্যে কাবার কাছাকাছি স্থানে হাজীদের জন্য ঘর ভাড়া নেওয়া হয়েছে। ফলে আমাদের খরচ কিছুটা কম হয়েছে এবং কিছু টাকা জমা রয়েছে। সব হাজী দেশে আসা শেষ হলে জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় ৩টি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২টি মসজিদ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ১৩ কোটি টাকা ব্যয় করে এই মসজিদ নির্মাণ করেছে। এখন মসজিদকে আবাদ রাখার দায়িত্ব এলাকাবাসীর। মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজের সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে। মসজিদকে সচল রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কেননা, নামাজ সবাইকে সকল প্রকার খারাপ কাজ থেকে মুক্ত রেখে মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করে এবং মূল্যবোধ সমুন্নত রাখে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রেসিডেন্ট বাশার ও তার সহচরদের মৃত্যুদণ্ডে উৎসবের আমেজ সিরিয়ায়

টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫