ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন জামায়াত আমির রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে মিয়ানমারেই: উচ্চ পর্যায়ের মিটিংয়ে প্রধানমন্ত্রী

দেশে আ.লীগ ফিরলে দায়ী থাকবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে; আওয়ামী নামক লাশ পচে-গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে। দলটির আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, দেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে, এর জন্য দায়ী থাকবে জামায়াত ও এনসিপি।

শুক্রবার ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।

রাশেদ খাঁন আরও বলেন, শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। এই সাহস-শক্তি তিনি কীভাবে পাচ্ছেন? এর মূলে রয়েছে জামায়াতে ইসলামী। কারণ জামায়াত দেশে যে বিধ্বংসী আচরণ, হঠকারী কথাবার্তা বলছে, এর মধ্য দিয়েই মূলত আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, সাহস পাচ্ছে।

বৃহস্পতিবারের বিরোধী দলের ঘেরাও কর্মসূচি প্রসঙ্গ উল্লেখ তিনি বলেন, গতকাল যদি এ ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢুকে পড়ত, কী হতো বলেন? অর্থাৎ জামায়াত যত বেশি হঠকারী আচরণ করবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান

দেশে আ.লীগ ফিরলে দায়ী থাকবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

আপডেট সময় ১১:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬