ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে ‘লাল কার্ড’: নাহিদ ইসলাম মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ, ২৬ বছর পর উদ্ধার মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স

টাকি বলে পাঙাশ মাছের ভর্তা, হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

এবার মানিকগঞ্জে টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ক্যান্টিনসারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

অভিযানে সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে টাকি মাছের ভর্তা বলে পাঙ্গাস মাছের ভর্তা পরিবেশন, রেফ্রিজারেটরে খাবার অনিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের বিষয়টি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসস্ট্যান্ড এলাকার দি নিউ হাই কেয়ার মেডিকেল সেন্টারে ল্যাব টেকনোলজিস্টের মাধ্যমে চিকিৎসকের স্বাক্ষর নকল করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করা হয়।

অন্যদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছের বাজারে রঙিন লাইটের বিশেষ পর্দা ব্যবহার করে মাছ সতেজ দেখানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকাল থেকেই মানিকগঞ্জ শহরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ক্লিনিকে গুরুতর অনিয়ম পাওয়া গেছে। সেখানে প্যাথলজিতে করা বিভিন্ন পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের অনুপস্থিতিতে একজন ল্যাব টেকনোলজিস্ট তার স্বাক্ষর নকল করতেন। এভাবে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে রোগী ও সেবাগ্রহীতাদের মনগড়া রিপোর্ট দেওয়া হতো।

তিনি বলেন, এসব অপরাধের কারণে প্যাথলজি সেন্টারটিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। আসাদুজ্জামান রুমেল আরও বলেন, মানিকগঞ্জ পৌর শহরের মাছ বাজারে লাইটের মধ্যে এক ধরনের পর্দা ব্যবহার করে মাছকে সতেজ দেখানোর চেষ্টা করা হচ্ছিল। এ অপরাধে একজন মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল গেটসংলগ্ন ক্যান্টিন প্রসঙ্গে তিনি বলেন, টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ক্যান্টিনটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম ও জেলা ক্যাবের সভাপতি সামছুন্নবি তুলিপ উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করেন জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে ‘লাল কার্ড’: নাহিদ ইসলাম

টাকি বলে পাঙাশ মাছের ভর্তা, হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা

আপডেট সময় ০৫:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬