ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার সব পদ-পদবী থেকে পদত্যাগ রংপুরে প্রাথমিকের সমন্বয় সভার নামে সাড়ে ৪ লাখ টাকায় বিদায় সংবর্ধনা আশুলিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

রংপুরে প্রাথমিকের সমন্বয় সভার নামে সাড়ে ৪ লাখ টাকায় বিদায় সংবর্ধনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রংপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টারভিত্তিক মাসিক সমন্বয় সভার নামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা আয়োজনের অভিযোগ উঠেছে। আগামী ২৫ আগস্ট চাকরি থেকে অবসরে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১১ আগষ্ট) রংপুর পর্যটন মোটেলে এ আয়োজন করা হয়। এতে সদর উপজেলা ও রংপুর সিটি করপোরেশন এলাকার ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে স্কুলপ্রতি ২ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে মোট ৪ লাখ ৪৪ হাজার টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে। শুধু হল ভাড়া বাবদ প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মাসিক সমন্বয় সভার জন্য নগরীর ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি অর্থে হলরুম নির্মাণ করা হয়েছে। এরপরও সেখানে সভা না করে পর্যটন মোটেলে আয়োজন করায় প্রশ্ন উঠেছে।

রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম আয়োজনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ডিপিও স্যার ২৫ আগস্ট অবসরে যাবেন। এ কারণে ক্লাস্টারভিত্তিক প্রধান শিক্ষকরা এ আয়োজন করেছেন। বড় আয়োজন ও লোকসমাগম বেশি হওয়ায় পর্যটন মোটেলে অনুষ্ঠান করা হয়েছে।’

অনুষ্ঠানে ৯ ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও অতি উৎসাহী সহকারী শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর

রংপুরে প্রাথমিকের সমন্বয় সভার নামে সাড়ে ৪ লাখ টাকায় বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৯:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬