ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট ঘুষের খবর ধামাচাপা দিতে পরকীয়ায় জড়ান নায়েব শর্মিষ্ঠা সরকার ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ল ৩০০ বাড়ির টিভি-ফ্রিজ-এসি গ্যাসের জন্য মহাসড়ক অবরোধ করলেন সিএনজি চালকরা ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান বিষধর সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে বিপদে জাপান প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু বিএনপি প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে: নুরুন্নিসা সিদ্দিকা

আমাকে গালি দেয়, কিছু বলি না, কারণ, যে যে স্তরের তার চিন্তা তো ওই স্তরের: কর্নেল অলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপি সরকারের সময় বলেছি সুশাসন প্রতিষ্ঠা করেন। দুর্নীতিবাজদের জেলে দেন। সুশাসন পাইনি, আমি বের হয়ে এসেছি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘১৯৯১এর পরে আমি যখন যোগাযোগমন্ত্রী হিসেবে ছিলাম, দলমত নির্বিশেষে সব এমপিদের জন্যই কাজ করেছি। অথচ আমাকে দল থেকে বলা হয়েছিল, আমি যেন কেবল বিএনপির জন্য কাজ করি। আমি তখন বলেছিলাম, আমি পদত্যাগ করে চলে যাব। কারণ আমি শপথ নিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী হিসেবে। আমার শপথ বিএনপির মন্ত্রী হিসেবে নয়।তিনি বলেন, ‘সুতরাং আমি এখানে কোনো পার্থক্য করব না। প্রয়োজনে পদ ছাড়তে রাজি আছি, তবু বেইমানি, মোনাফেকি করতে পারব না।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ যখনই বিপদের সম্মুখীন হয়েছে, আমি সম্মুখভাগে ছিলাম। ১৯৭১ সালে যখন পুরো জাতি দিশেহারা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আমরা বিদ্রোহ করেছিলাম। আমি নিজেই তাকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। আমরা পাশাপাশি বসা ছিলাম। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন তিনি। তখন আমার বয়স কতইবা ছিল? সামান্য একজন তরুণ ক্যাপ্টেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘এখন আমাকে গালি দেয়, আমি নাকি মেম্বারও হতে পারবোনা। আমি কিছু বলি না। কারণ, যে যে স্তরের লোক তার চিন্তাধারাই তো ওই স্তরের।’  এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে ১৯টি ক্রু হলো, প্রতিটি ক্রুতে তিনি সম্মুখযোদ্ধা ছিলেন বলেও জানান সাক্ষাৎকারে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

আমাকে গালি দেয়, কিছু বলি না, কারণ, যে যে স্তরের তার চিন্তা তো ওই স্তরের: কর্নেল অলি

আপডেট সময় ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬