ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ, ২৬ বছর পর উদ্ধার মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ঠিকাদার নয়, ফাইন্যান্সসিয়াল কনসালট্যান্ট: রাশেদ খাঁন

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আগামী সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ঢাকা ও দিল্লির সূত্র সফরের সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সফরটি দুই দিনের হতে পারে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের।

প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানের সফরকে সামনে রেখে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই প্রস্তুতি চলছে। শেষ পর্যন্ত সফরটি হলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম নয়াদিল্লি সফর। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হয়ে উঠতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী যদি তারেক রহমান ও নরেন্দ্র মোদির বৈঠক হয় তাহলে তারা বাণিজ্য, দুই দেশের সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তারেক রহমানের দুইদিনের সফরটি একটি ‘দ্বিপাক্ষিক আলোচনা’ হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। যদিও সফরের বিস্তারিত নিয়ে এখনো কাজ চলছে।

গত ফেব্রুয়ারির নির্বাচনের পর ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানায়। এছাড়া আগামী সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে যোগ দিতেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত সপ্তাহে জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বদলে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ, ২৬ বছর পর উদ্ধার

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৭:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬