ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশে ফেরা কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তার ‘মৃত্যুর মুখ’ থেকে রক্ষা এবং তার হায়াত বাড়ানোর জন্য প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের ‘ষড়যন্ত্রমূলক মামলা’ থেকে তাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে হেফাজতের আবেদন জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় মাজার প্রাঙ্গণে তিনটি ডেগ ও তিনটি দানবাক্স খোলার পর প্রশাসন ও সাধারণ মানুষের উপস্থিতিতে টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

চিঠির লেখক হিসেবে ‘সজিব’ নামের এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। তিনি নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা এবং সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন।

চিঠিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তিনি লেখেন, ‘হে আল্লাহ তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’ এরপর ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জুলাইয়ের আন্দোলনের পর দায়ের হওয়া ‘ষড়যন্ত্রমূলক’ মামলা থেকে শেখ হাসিনাকে এবং ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুরক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

এদিন ডেগ ও দানবাক্সে বিপুলসংখ্যক টাকার পাশাপাশি আরও কয়েকটি চিঠি পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে এসব চিঠি লেখা হয়েছে।

মাজারের দানবাক্সের টাকা ৩০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে দিনভর গণনার কাজ পরিচালিত হয়। বিপুল নগদ অর্থ জমা হওয়ায় টাকা গণনার প্রক্রিয়া শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যায় বলে মাজার কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি

আপডেট সময় ০৯:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬