ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবার বিস্তার এবং জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিগত সরকার দেশের অর্থনীতিসহ প্রতিটি ব্যবস্থাকে ফোকলা করে দিয়ে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে।’

দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রত্যেকটিতে ১৫১ শয্যার উপজেলা হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে মানুষ প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিতে পারবেন।

তিনি বলেন, ‘আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ৫০৩টি উপজেলার ইনশাআল্লাহ প্রত্যেকটিতে আমরা ১৫১ শয্যার উপজেলা হাসপাতাল তৈরি করব। যেখানে মানুষ তার প্রয়োজনমতো চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবে।’

বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য।’

জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেই ১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ‘আগামী যে সংসদ ২৭ তারিখে শুরু হবে, এই সংসদেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব—আগামী ১০ বছর আমরা কীভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা দেব।’

গ্যাস সংকট সমাধানে সরকারের কূটনৈতিক তৎপরতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিগত সরকার তৃতীয় এলএনজি জাহাজের পারমিশন বাতিল করেছিল। এখন সেটি নতুন করে করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চীন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, তৃতীয় জাহাজটি চলে এলে দেশের গ্যাস সংকট অনেকাংশে কমে যাবে।

তবে এলএনজি জাহাজ তৈরি করতে সময় লাগে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সংকট মোকাবিলায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬