ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী সৌদির অর্থ-তুরস্কের প্রযুক্তি-পাকিস্তানের পরমাণু শক্তি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের ‘আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে’ মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

মোদির আমন্ত্রণ ঘিরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে, ঠিক হয়নি তারিখ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এ মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের সফরের জন্য বাংলাদেশকে ২০ ও ২১ আগস্টের সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছে ভারত। তবে ওই তারিখের পরিবর্তে কাছাকাছি সময়ে সফরটি আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরের সূচি নিয়ে দুই দেশ পৃথক তারিখ বিবেচনা করছে। তবে গতকাল শনিবার পর্যন্ত কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এবারসহায়ক পরিবেশতৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো সমাধানের ওপরও জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে ভারতও খোলামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে।

সূত্র জানায়, ভারতের প্রস্তাবিত ২০ ও ২১ আগস্টের তারিখ অনুযায়ী গত সপ্তাহের মাঝামাঝি থেকেই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চপর্যায়ের নির্দেশে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। তবে ঢাকার একটি সূত্র জানিয়েছে, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর ২২ ও ২৩ আগস্ট আয়োজন করা যায় কি না, তা ভাবছে বাংলাদেশ।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর ঢাকায় দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত শুক্রবার দুপুরে ঢাকায় ফিরেছেন। দুই দেশের মধ্যে সফরের তারিখ নিয়ে আলোচনা চললেও, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরের সূচি চূড়ান্ত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ মুহূর্তে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ। আসন্ন সফরে এই ইস্যু বিশেষ গুরুত্ব পাবে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মোদির আমন্ত্রণ ঘিরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে, ঠিক হয়নি তারিখ

আপডেট সময় ১০:৪০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬